কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন সোমবার স্ট্রোক করেন। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে দুপুর ১২টায় তিনি মারা যান।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমের জানাজার নামাজ অমৃতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুম আনোয়ার হোসেন নিয়ামতপুর সরকারি কলেজর অধ্যক্ষ হিসেবে ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডি কলেজে ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষক হিসেবে ১৯৮৯ সালের ১৭ জুলাই হতে ২০০৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই কলেজেই ২০০৪ সালের ১৬ এপ্রিল অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সেখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল…

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমি…

বিভাগীয় খবর

মৃত্যুর সাথে ৩ দিন পাঞ্জা লড়ে মারা গেল ঘাটাইলের নাজমুল

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা এলাকায় প্রতিপক্ষের হামলায় পিতা সহ দুই ছেলে আহত…