কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ট্যাংক লড়ির ধাক্কায় নিহত ১

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় তেলবাহী ট্যাংক লড়ির ধাক্কায় শান্ত রায়(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (৬ অক্টোবর ) বিকালে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার বাজার নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শান্ত রায় নীলফামারী জেলার সদর উপজেলার বড়ইপাড়া এলাকার সুশীল রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে শান্ত রায় মোটরসাইকেল যোগে দেবীগঞ্জ যাওয়ার সময় সোনাহার বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ছাড়ে আসা একটি তেলবাহী ট্যাংক লড়ির ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় শান্ত রায় মারা যায়।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…