কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শহীদ এম. মনসুর আলী কলেজ গেটের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার শহীদ এম. মনসুর আলী কলেজের প্রধান ফটকের গেট এর ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় প্রধান ফটকের গেট এর ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন।

শহীদ এম. মনসুর আলী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিনের সভাপতিত্বে এসময় শহীদ এম. মনসুর আলী কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ, পরিচালনা কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ, শিক্ষক প্রতিনিধি মো. আশরাফ আলী, গোলাম মোস্তফা কামালসহ শিক্ষক মন্ডলী, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাবনা জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে প্রধান ফটকের গেট নির্মাণসহ কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…