কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একদিনের আন্তর্জাতিক ম্যাচের পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৮৩ রান করে ম্যাচসেরা হয়েছেন কুইনটন ডি কক। এ জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছে স্বাগতিকেরা। ৬ ওভারের মাথাতে স্বাগতিকেরা প্রথম উইকেট হারালেও খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দলের ৩৯ রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর হেনরিক-ডি কক জুটিতে ৬১, ডু প্লেসি-ডি কক জুটিতে ৪৬ ও ডু প্লেসি-ফন ডার ডুসেনের ৯৫ রানের জুটির ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। ডু প্লেসি ও ফন ডার ডুসেন দুজনই ৫০ রানে অপরাজিত ছিলেন। ১৪ রানের মাথায় ওপেনার আমলা শাহিন আফ্রিদির বলে ফিরে গেলেও ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি কক। দলীয় ১৪৬ রানের মাথায় ডি কককে ফেরান উসমান শিনওয়ারি। এর আগে ৩৩ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে আমিরের বলে সাজঘরে ফেরেন হেনরিক। ১০ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকেরা।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৪০ রান তোলে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ফখর জামান। ৭৩ বলে ৭০ রানের ইনিংসে চার মেরেছেন ১০টি। আটে নেমে ৩১ বলে ৪৭ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়াও নিয়েছেন ২টি করে উইকেট।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…