কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় ৩টিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী এবং ৪টিতে আ. লীগ প্রার্থী জয়ী

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ সোমবার (১৮ মার্চ) পাবনার ৯টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেন।

নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ীরা হলেন-

বেড়া উপজেলা : মো. আব্দুল কাদের (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৩০ হাজার ৮০৭। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৯৮৮ ভোট।

সাঁথিয়া উপজেলা : আব্দুল্লাহ আল মাহমুদ দোলোয়ার (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৫০ হাজার ২১২। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু তালেব প্রামানিক (স্বতন্ত্র জামায়াত)। তিনি পেয়েছেন ১০ হাজার ২১৯ ভোট।

ঈশ্বরদী উপজেলা : নুরুজ্জামান বিশ্বাস (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৪১ হাজার ৯৪৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকলেছুর রহমান মিন্টু। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৩৭ ভোট।

ভাঙ্গুড়া উপজেলা : মো. বাকিবিল্লাহ (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ৩৫ হাজার ৮০৯।

আটঘরিয়া উপজেলা : মো. তানভীর ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ২৭ হাজার ১৫৯। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী ইশারত আলী। তিনি পেয়েছেন ১৬ হাজার ২৪৬ ভোট।

চাটমোহর উপজেলা : আব্দুল হামিদ মাষ্টার (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ৪২ হাজার ৮০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (আওয়ামী লীগ)। তিনি পেয়েছেন ৩৮ হাজার ১৯০ ভোট।

ফরিদপুর উপজেলা : গোলাম হোসেন গোলাপ (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রাপ্ত ভোট ২৫ হাজার ৮৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. খলিলুর রহমান সরকার (আওয়ামী লীগ)। তিনি পেয়েছেন ১৪ হাজার ২১৮ ভোট।

এর আগে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন পাবনা সদরের আলহাজ্ব মোশারফ হোসেন ও সুজানগরে শাহিনুজ্জামান শাহিন।

পাবনা সদর উপজেলাতে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে গোলাম আযম শাওয়াল বিশ্বাস ও শামসুন নাহার রেখা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, সুজানগরে শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…