কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের তাড়াশে র‌্যাবের অভিযানে এজাহার নামীয় পালাতক ০৩ জন আসামীকে আটক করেছে র‌্যাব-১২

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ৭জুন সন্ধ্যা ৬.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন কৃষ্ণাদিষী বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় পালাতক আসামী (সূত্রঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-০৪, তারিখ ০৪/০৬/২০২১ ধারাঃ ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ১০(ক)/৪১ তৎসহ পেনাল কোডের ৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬ ধারা। এছাড়াও তারা সরকারী কর্মচারিদেরকে বিভিন্নভাবে সরকারী কার্য করার সময় বাধা দিয়ে আসছিল ।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লিটন সরকার(৩২), পিতা-মোঃ আবু সাঈদ সরকার, ২। মোঃ জহুরুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আবু সাঈদ প্রামানিক, উভয় সাং-বোয়ালিয়া মধ্যপাড়া, ৩। মোঃ আল আমিন সরকার(৩২) পিতা-মৃত গোলাপ সরকার, সাং-জাহাঙ্গীরগাতি পূর্বপাড়া, সর্বথানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…