কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ফেসবুকের প্রোফাইল নামিয়ে নিন

ফেসবুকের অ্যাকাউন্ট যদি বেদখল (হ্যাকড) হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে ফেসবুকে থাকা আপনার তথ্যগুলো নামিয়ে নিতে পারেন। ফেসবুকের তথ্যগুলো কম্পিউটারে রাখার জন্য লগ-ইন করে ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করুন। এরপর Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন।

নতুন পেজ এলে Start My Archive-এ ক্লিক করুন। নতুন করে আবার পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড দিন। আবার Start My Archive বাটনে ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ডাউনলোড কপি তৈরি হতে থাকবে। ডাউনলোড কপি তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে।

তারপর আবার ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করে Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Download Archive-এ ক্লিক করলে আপনার ফেসবুকের ‘ব্যাকআপ প্রোফাইল’ নেমে যাবে। নামানো সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এলো ইমো

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে সম্প্রতি ‘গ্লোবাল ওয়েব কল’ ফিচার নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

স্টার্টআপে ২০কোটি টাকা বিনিয়োগ করবে নর্দানইউনিভার্সিটি বাংলাদেশ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তরুণদের জন্য বিশেষ সুযোগ এনেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়ে নর্দান ইউনিভার্সি…