কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আদাবাড়ি ধামালিয়া বাজারসংলগ্ন এলাকায় ২০০ ফুট দীর্ঘ একটি পাকা ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
বৃহস্পতিবার বিকেলে বাহাদুর কাদির-১' নামের একটি বাল্গহেটের ধাক্কায় এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ-লৌহজং সীমান্ত এলাকার এই ব্রিজটি ভেঙে দু’এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে ধামালিয়া, নয়াবাড়ি, ধাইরপাড়া, কড়ারবাগ, মিঠুসার, ইসলামবাগ, কালপাড়া, হুগলী, রসকাঠী, ফুলকুচিসহ ১৫ গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার হাজার হাজার মানুষ পড়েছে বিপাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাহাদুর কাদির-১' নামে একটি খালি বাল্কহেড উপজেরার জৈনসার থেকে বালু আনলোড করে যাওয়ার সময় ব্রিজটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের মাঝের অংশ ভেঙে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে ব্রিজের প্রায় ১০০ ফুট ভেঙে নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী বাল্কহেড আটক করতে পারলেও সারেং পালিয়ে গেছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মো. আজিম বলেন, ‘ব্রিজটি এলজিইডির। আমরা তাদেরকে অবহিত করেছি। তারা ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনদুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা করার জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশ দেয়া হয়েছে।’

আরও পড়ুন

সংগৃহীত ছবি
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে…

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…