কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিদেশী রিভলবার ও গুলিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

০৩ ডিসেম্বর ২০২০ তারিখ রাত্রী ১০.০৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মিরকামারী এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সোহাগ আলী (২৩), পিতা- মোঃ শুকুর আলী, সাং- মিরকামারী, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা'কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তার নিকট হতে অবৈধ অস্ত্র ০১ টি বিদেশী রিভলবার ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করে।

উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখাইয়া তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করিয়া আসিতেছিল। এছাড়াও উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে তার নিজ হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি রাখিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছিল ।

এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…