কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এই ঈদে ‘বীর’ ও ‘হালদা’ সিনেমা সহ জনপ্রিয় সব টিভি শো দেখুন বায়োস্কোপে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পরিবার ও বন্ধুদের সাথে ব্লকবাস্টার সিনেমা দেখা ছাড়া পূর্ণতা পায়না আমাদের ঈদের আনন্দ। এদিকে,  চলমান লকডাউনের কারণে সবাইকে এখন বাসাতেই থাকতে হচ্ছে। আর এজন্য, এ  ঈদে সিনেমা প্রেমীদের জন্য দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেতে যাচ্ছে মেগা স্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বীর’ এবং  মোশাররফ করিম, নুশরাত ইমরোজ তিশা এবং জাহিদ হাসান অভিনীত একাধিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ‘হালদা।’

শাকিব খান ফ্যানদের জন্য বায়োস্কোপে মুক্তি পাচ্ছে অ্যাকশন ধর্মী থ্রিলার সিনেমা ‘বীর’। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি কাজী হায়াত পরিচালিত এ চলচ্চিত্রে শাকিব খানকে সম্পূর্ণ নতুন রূপে খুঁজে পাবেন ফ্যানরা। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ঈদের প্রথম দিন বায়োস্কোপে মুক্তি পাবে।

আর ‘হালদা’ চলচ্চিত্রে ফুটে উঠেছে হালদা নদীতে জেলেদের সংগ্রামী জীবনের গল্প। চমৎকার গল্পের পাশাপাশি ‘হালদা’ চলচ্চিত্রে সিনেমা প্রেমীরা উপভোগ করবেন মোশাররফ করিম, নুশরার ইমরোজ তিশা ও জাহিদ হাসানের দারুণ অভিনয় শৈলী। ‘হালদা’ চলচ্চিত্রটিও ঈদের প্রথম দিন বায়োস্কোপে মুক্তি পাবে।

হিট সিনেমা ছাড়াও, দর্শকদের জন্য বায়োস্কোপে রয়েছে বাংলা নাটক ও টিভিশো সহ ৭০টির বেশি ফ্রি দেশি-বিদেশি টিভি চ্যানেল দেখার সুবিধা। এছাড়াও, বায়োস্কোপে ঈদের প্রথম দিন থেকে তানিম রহমান অংশু ও শাফায়েত মনসুর রানার ১৪টি নাটক মুক্তি পাবে ধারাভাবিক ভাবে। নাটক গুলোতে অভিনয় করছেন মিথিলা, তানজিন তিশা, সাবিলা নুর, মিশু সাব্বির প্রমুখ। এছাড়াও, দর্শকরা পরী, জারা ও আবির অভিনীত তাদের পছন্দের সুলতান ও সুলেমান মানের হুররাম সিরিয়াল। ঈদের প্রথম দিন থেকে ধারাবাহিক ভাবে প্রতি পর্ব মুক্তির সাথে সাথে এ সিরিয়াল দেখা যাবে।

বায়োস্কোপের হালনাগাদ সংস্করণে ফ্রি অফলাইন ডাউনলোড করা যায়। পাশাপাশি রয়েছে পছন্দ অনুযায়ী কনেন্ট রিকমেন্ডেশন ফিচার ও দারুণ ভিউং অভিজ্ঞতা গ্রহণে কুপন। এবার ঈদের আনন্দ উপভোগ করুন বায়োস্কোপের সাথে।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…