কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বিপ্লবে’র মনোনয়নপত্র জমা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান মানবাধিকার কর্মী মোঃ ওমর ফারুক বিপ্লব উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেন।

সংগঠনের নেতাকর্মী, শুভাকাংখী ভাই বন্ধু ও সমর্থকদের নিয়ে ৪ মার্চ সোমবার উপজেলা নির্বাচন অফিসার মেসবাহ উদ্দিনের কাছে তার মনোনময়নপত্র জমা দেন।

তিনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘদিন ধরেই টাঙ্গাইল সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বিপ্লব তার নির্বাচনী এলাকায় প্রতিদিন ভোর হতে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লা, হাটে বাজারে এমনকি সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ব্যাপক গণসংযোগ করছেন।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এই প্রার্থী তাঁর নির্বাচনী এলাকার করটিয়া, গালা, ঘারিন্দা, মগড়া, কাকুয়া, হুগড়া, কাতুলী, মাহমুদনগর, ছিলিমপুর, পোড়াবাড়ী, দাইন্যা, বাঘিল’সহ টাঙ্গাইল পৌর এলাকার ১৮টি ওয়ার্ড এবং এর আশপাশের গ্রামগুলোতে ভোটারদের সাথে কুশল বিনিময় করে তাঁর পক্ষে গণমত এবং গণ রায় তৈরি করার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…