কাগজ২৪ — অবিচল সত্যের পথে

প্রাইভেটকারের ধাক্কায় ঈশ্বরদীর মুলাডুলিতে ভ্যান যাত্রী নিহত: আহত ২

খায়রুল বাশার, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রাইভেটকারের ধাক্কায় ঈশ্বরদীর মুলাডুলিতে ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী খোকন বিশ্বাস (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় ভ্যানের চালকসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। নিহত খোকন বিশ্বাস মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। খোকন মুলাডুলি আখ ফার্মে শ্রমিক ছিলেন।

রোববার (২৭ জুন) সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে পাবনা- নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি আখ ফার্মের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার (২৭ জুন) সকাল ৯ টার দিকে মুলাডুলি বাজার থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান দুইজন যাত্রী নিয়ে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। এসময় দাশুড়িয়ার থেকে নাটোর অভিমুখি একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খোকন বিশ্বাস মারা যায়। আহত দু’জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত খোকন বিশ্বাসের পরিবারের স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…