কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক।

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের গলাইকুড়া গ্রামে রাবেয়া বেগম (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার সতিনের ছেলে শাহিন (২০)। ৭ জানুয়ারী শুক্রবার বেলা ১টার দিকে গ্রামের গবরার মোড়ে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের ইসরাইলের স্ত্রী। শাহিনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের গলাইকুড়া (গবরার মোড়) গ্রামের ইসরাইলের আগের স্ত্রীর ছেলে শাহিন। বাবা এবং সৎ মায়ের সাথে এক বাড়ীতে বসবাস করছিল।

শুক্রবার ইসরাইল জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেলে ছেলে শাহিন মর্টারের সুইচ দেওয়াকে কেন্দ্র করে সৎ মায়ের সাথে ঝগড়া শুরু করলে এক পর্যায়ে ছেলে শাহিন দা দিয়ে সৎ মা রাবেয়া বেগমের মাথায় একাধিক আঘাত করে। এতে রাবেয়া বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তখন শাহিন মাকে জবাই করে।

পরে স্থানীয়রা জানতে পারলে সাথে সাথে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক ছেলে শাহিনকে আটক করে।

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বলেন, আমি সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং দেখি লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, শাহিন নিহত রাবেয়া বেগমের সতিনের ছেলে। কি কারণে মাকে হত্যা করলো তা এ মুহুর্তে বলা যাচ্ছে না। তদন্ত করলে জানা যাবে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…