কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তানোরে সরনজাই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক নির্বাচিত

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন (ইউপিতে) স্থগিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ ৭ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কেন্দ্রগুলোতে উৎসব মুখোর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহন করস হয়েছে।

জানা গেছে সোমবার (৭ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে ভোট গ্রহন সম্পূর্ন হয়। ভোট গণনা শেষে বেসরকারীভাবে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (২) দুই বারের চেয়ারম্যান মোজাম্মেল হক কে ৯৫ ভোটে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান পেয়েছেন দুই হাজার দুইশত ৯৯ ভোট। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান সাঈদ মটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৭'শ ৪২টি ভোট।

সারাদিন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট গ্রহন চলাকালীন সময়ে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও সাধারণ সদস্যা প্রার্থীরা ভোট গ্রহনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সরনজাই ইউপিতে ০৮ হাজার ০১শ' ০৬ জন ভোটার- এর মধ্যে নারী ভোটার ০৪ হাজার ৯২ জন ও পুরুষ ভোটার ০৪হাজার ১৪ জন। ০৯টি ওয়ার্ডে ২৪ টি কক্ষে ভোট গ্রহন করা হয়। চেয়ারম্যান পদে প্রার্থী ০৪ জন৷, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সদস্য পদে ২৩ জন প্রার্থী ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…