কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রমজান উপলক্ষে আরব-আমিরাতে মূল্যছাড়ের প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র রমজান মাস উপলক্ষে আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে শুরু হয়েছে মূল্যছাড়ের প্রতিযোগিতা। কিছু কিছু পণ্যে দেশটি ৫০শতাংশের ওপরে ছাড় ঘোষণা করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাজারে মূল্যছাড় শুরু হবে। এসব মূল্যছাড়ের পণ্যের মধ্যে চাল থেকে শুরু করে তেল, ডাল, চিনি, জুস ও আরো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে।

ভোক্তা সুরক্ষা বিভাগের প্রধান হাশিম আল নুয়ামি বলেন, পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় থাকবে।

দেশটির অধিকাংশ বড় বড় মার্কেট, সুপারশপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার।

এছাড়া কেউ যাতে কোন পণ্যের দাম বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে দেশটিতে। তথ্য সূত্র: খালিজ টাইমস।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…