কাগজ২৪ — অবিচল সত্যের পথে

‘আশুরায় শরীর রক্তাক্ত করা হারাম’

ইসলামিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ফতোয়া অনুযায়ী মহররম ও আশুরার শোক পালনের নামে শরীর রক্তাক্ত করা হারাম। এমনকি গোপনে এ কাজ করতেও নিষেধ করেছেন খামেনি।

তিনি বলেন, এ ধরনের কাজ শোক-প্রকাশ নয় বরং শোক-প্রকাশের ধ্বংস সাধন। পোশাক খুলে উদাম গায়ে শোক প্রকাশ করাও হারাম। বিশ্বের কোনো কোনো অঞ্চলে আশুরা ও মহররমের শোক প্রকাশের নামে অনেকেই নানা পন্থায় শরীরকে রক্তাক্ত করেন। বিষয়টি মহররমের পবিত্রতা ও শোক-প্রকাশকারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করছে অনেকের মধ্যেই।
ইরানের শীর্ষস্থানীয় অনেক আলেম মনে করেন, এ ধরনের শোক পালনের নামে অপতৎপরতায় ইসলাম বিদ্বেষীরা এই মহান ধর্ম সম্পর্কে নানা ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নিচ্ছে। তাই তারা শোক-প্রকাশের ক্ষেত্রে এসব বাড়াবাড়ি পরিহার করতে মুসলমানদের সতর্ক করে আসছেন।

এ সম্পর্কে আলেম সমাজ অনেক আগ থেকেই বলে আসছেন যে, ইসলামের বিধান অনুযায়ী ইবাদতের জন্য পোশাক, শরীর ও স্থান পবিত্র হওয়া জরুরি।

কিন্তু রক্ত অপবিত্র হওয়ায় এর স্পর্শে স্থান, দেহ ও পোশাক অপবিত্র হয়ে যায়। ইবাদতের নামে মহররমে মসজিদ ও ইমামবাড়ির মত পবিত্র স্থানকে ইচ্ছাকৃতভাবে মানুষের রক্ত দিয়ে অপবিত্র করা হারাম।

যারা কারবালার শোকাবহ ঘ্টনার জন্য শোক প্রকাশ করতে চান তারা এভাবে রক্ত অপচয় না করে রোগীদের জন্য হাসপাতালে রক্ত দান করলে অনেক সাওয়াবের অধিকারী হবেন বলেও ইরানি আলেম সমাজ মনে করেন।
সুত্র: প্রেস টিভি

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ইসলাম

মনের আশা পূরণের দোয়া (ইসমে আজম)

হজরত নুমান ইবন বাশির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি…

ইসলাম

তাহাজ্জুদ, নফল ও সুন্নাত নামাজে রুকু-সেজদায় তিনবার তাজবি পড়ার পর যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)

রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহ…