কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে শিশুকে গলা কেটে হত্যা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে মারবেল খেলাকে কেন্দ্র করে শামীম (৬) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে । রবিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম ঐ গ্রামের হাবিবের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শামীম তার বন্ধু একই গ্রামের শামসুল হকের ছেলে সুজনের সাথে বাড়ীর পাশে মারবেল খেলতেছিল। খেলার এক পর্যায় তাদের মাঝে ঝগড়া লেগে যায়। এ সময় সুজন একটি ধারালো ব্লেড দিয়ে শামীমের গলা কেটে পালানোর চেষ্টা করে। এদিকে ঘটনাস্থলেই শামীম নিহত হয় ।

এ ব্যাপারে গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আসামী সুজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…