কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারীর দীঘির কোণ গ্রামে এ ঘটনা ঘটে।

জাহিদ হাসান ওই গ্রামের জয়নাল ইসলাম জনু'র ছেলে এবং পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

জাহিদ হাসানের বাবার কাছ থেকে জানা যায়, জাহিদ সকালে পড়ালেখার টেবিল থেকে উঠে এক সময় বাইরে খেলতে যায়। পরে কখন যে ঘরে ঢুকে নিজের খেলনা একটি মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় । এ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুয়ায়ুন কবীর তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…