কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার (১৮ মার্চ প্রথম প্রহরে রাত ১.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ নিউ লাম-মিম হোটেল এন্ড রেস্টুরেন্ট সামনে চাাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপণ করে যানবাহন তল্লাসির এক পর্যায় একটি যাত্রীবাহী বাস নওগাঁ ট্রাভেলস তলাশি করে ৪০২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল, নগদ ১০০০/-(এক হাজার টাকা) এবং হলুদ রংয়ের যাত্রী বাহী ০১ টি টিকেট জব্দ করা হয় ।

গ্রেফতারকৃত আসামী মোঃ শাহীন মিয়া বাবু (৩২) পিতা মোঃ সুরুজ উদ্দিন, সাং- তারাপুর মুন্নাপাড়া থানা-শিবগঞ্জ, জেলা- চাাঁপাইনবাবগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৪(গ) ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…