কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শান্তিগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১, আহত ৪

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. সুজন আরিফিন (৩০)।

নিহত সুজন আরিফিন ইতালি প্রবাসি ছিলেন। প্রায় সাড়ে চার মাস হলো দেশে আসছেন। নিজের প্রাইভেট কার নিয়ে বন্ধুদের সাথে সুনামগঞ্জ বেড়াতে গিয়েছিলেন। সুজন সিলেটে বসবাস করতেন পিতা-মাতার সাথে, তার ছয় বছরের একটি ছেলে আছে। তার বাবা আব্দুস সাত্তার সিলেট থানার এসআই হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী টাঙ্গাইল জেলার কালিহাতি থানার পটল গ্রামে। আজ বুধবার (১৯ জানুয়ারি) বাদ জোহর জানাযা শেষে পার্শবর্তী যোকারচর কবরস্থানে দাফন সম্পর্ণ হয়।

এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার উপজেলার পাঁচগাও পয়েন্টের সামনে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করলেও কারের চালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

জাতীয়

মিরপুরে আগুনে প্রাণ গেল ১৬ জনের, ৭ জন নারী, ৯ জন পুরুষ

রাজধানীর মিরপুরে রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে…