কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীর ডোমারে স্কুলছাত্রীর আত্মহত্যা

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডোমার উপজেলায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সাথী রানী (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা রমনীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী ওই গ্রামের মৃত অমূল্য রায়ের মেয়ে ও ডোমার শহরের বালিকা বিদ্যানিকেতন (সরলা) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সাথী খুব সহজ-সরল ছিল। বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে সে বাড়িতে এসে গৃহস্থালীর কাজ করে। তার মা গীতারানী বাইরে কাজ করছিল। এরেই কোনো এক সময় তার ঘরের আড়ার সঙ্গে পুরাতন শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। তার চিৎকারের শব্দে বাড়ির লোকজন ঘড়ের দরজা ভেঙে তাকে ওপর থেকে নামালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কয়েক দিন ধরে সে শ্বাসকষ্টে ভুগছিল বলে জানান তারা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, সাথীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার ক…