কাগজ২৪ — অবিচল সত্যের পথে

স্বচ্ছ সাদা পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের মাছ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

হোটেলের মেঝেতেই স্বচ্ছ সাদা পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রঙের মাছ। তার সঙ্গে আনন্দে মাতছে শিশুরা। আর এর মধ্যেই চেয়ার টেবিলে বসে পছন্দের খাবার উপভোগ। বিদেশি ধাঁচের এমন রেষ্টুরেন্ট গড়ে তোলা হয়েছে সাতক্ষীরায়।

দলবেঁধে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট রঙিন মাছ। নান্দনিক এসব মাছের সঙ্গে খুঁনসুটিতে মাতামাতি শিশু-কিশোরদের। পানির মধ্যে চেয়ার-টেবিল। সেখানে বসেই পছন্দের খাবার গ্রহণের স্বাদ।

হোটেল বয় বলেন, এই মাছের কারণে অন্যরকম এক বিনোদন উপভোগ করতে পারে। একই সাথে এখানে পছন্দমত আইটেম অর্ডার করতে পারে।

এক অভিবাবক বলেন, এই হোটেলে এসে অনেক ভাল লেগেছে। বাচ্চারা মাছের সাথে খেলতে পেরেছে।

এক কিশোরি বলেন, হোটেলের ফ্লোরে পানির ভিতরে মাছ আমাদের বাংলেদেশে এই প্রথম এখানে দেখলাম। অনেক আনন্দ করেছি এখানে পরিবারের সবাই মিলে।

মৌবন রেস্টেরেন্টের মালিক দেলোয়ার হোসেন বলেন, বাচ্চারা পরিবারসহ যেভাবে আনন্দ করছে। দেখে আমার নিজের কাছেও অনেক ভাল লাগতেছে। বাচ্চাদের একটা জায়গা হল। মাছের সাথে তারা খেলাধুলা করতেছে।

সাতক্ষীরা-ভোমরাবন্দর বাইপাস সড়ক এর বকচারা এলাকায় সাত কাঠা জমিতে গড়ে তোলা 'মৌবন' রেষ্টুরেন্টটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…