কাগজ২৪ — অবিচল সত্যের পথে

স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ১০ লাখের বেশি ভিজিট, বাড়ছে ক্রমান্বয়ে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যেই ১০ লাখ ভিজিটের মাইলফলক স্পর্শ করেছে! এ বছরের ১৫ জুলাই চালু হওয়া - www.samsung.com – ওয়েবসাইটটি বাংলাদেশি ক্রেতাদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে।

চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে স্যামসাং -এর অফিশিয়াল ওয়েবসাইটটি স্যামসাং মোবাইল ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্যের বিস্তারিত তথ্যসহ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্র্যান্ডের স্থানীয় ক্রেতাদের সেবা দিয়ে আসছে। ওয়েবসাইটে বিস্তৃতভাবে থাকা ট্যাব ও ফিচারের কারণে সব বয়সের ক্রেতারা খুব সহজেই এ ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারেন। স্মার্টফোনের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্যামসাং’র ওয়েবসাইটে প্রচুর মানুষের ভিজিট বাড়ছে। স্যামসাং গ্যালাক্সি জেড সিরিজের চলমান প্রি-অর্ডার উন্মাদনায় স্মার্টফোন প্রেমীদের ওয়েবসাইটে ভিজিট স্যামসাংয়ের প্রত্যাশার মাত্রাকেও ছাড়িয়ে গেছে! ১ সেপ্টেম্বরে শুরু হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ফাইভজি ও জেড ফ্লিপ ৩ ফাইভজি এর প্রি -অর্ডারে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং বিক্রি শুরু হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ে প্রায় সব ইউনিট বিক্রি হয়ে গেছে।

আগ্রহীরা www.samsung.com ভিজিট করে তাদের পছন্দসই স্যামসাং ব্র্যান্ডের মোবাইল বা লাইফস্টাইল ও কুকিং অ্যাপ্লায়েন্স পণ্য দেখতে ও কিনতে পারবেন। উন্নত ও আসল মানের পণ্য কিনতে চাওয়া ক্রেতাদের জন্য এটি উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। সকল ধরনের কেনাকাটার জন্য স্যামসাং সহজ হোম ডেলিভারি এবং ইমেল, চ্যাট বা ফোন কলের মাধ্যমে ২৪/৭ ক্রেতাদের সহায়তা প্রদান করে।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…