কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার চাটমোহরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় চামেলি রানী (৫২) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চামেলি ছাইকোলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ছাইকোলা বাসষ্ট্যান্ড থেকে একটি সিএনজি অটোরিকশা চড়ে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষিকা চামেলি রানি। গাড়িটি সবুজপাড়া ব্রিজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে সিএসজি অটোরিকশা পাশেই একটি খাদে পড়ে যায়। এতে চামেলি সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চামেলি রানিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…