কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাসের এই দিনে: ১২ সেপ্টেম্বর

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১২ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার। ২৮ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৪ তম (অধিবর্ষে ২৫৫ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৮৩ খ্রিস্টাব্দের এই দিনে অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৮৪৮ খ্রিস্টাব্দের এই দিনে সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।

১৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে বৃটিশ সেনারা সাইপ্রাস দখল করে।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।

১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে চীনে গৃহযুদ্ধ বাঁধে।

১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানী মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে।

১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে পরমাণু পরীক্ষা বিরোধী বান্ট্রন্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৩ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।

জন্ম

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, একজন বাঙালি সাহিত্যিক।

১৮৯৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ এরিন জুলিও কুরি।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্লিন অলিম্পিকে [১৯৩৬] চারটি প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অবিস্মরণীয় মার্কিন ক্রীড়াবিদ জেসি ওয়েন্স।

১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অভিজিৎ রায় বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশী-মার্কিন প্রকৌশলী, লেখক ও ব্লগার।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান ব্রাকেন।

মৃত্যু

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী [১৯৭৫] ইতালিয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল।

২০০৯ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের বাউল গানের প্রখ্যাত শিল্পী শাহ আবদুল করিম।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অকালপ্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদ।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…