কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অগ্রণী ব্যাংকের লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন উৎসব ।

 

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গত ৯ ফেব্রুয়ারি ২০১৮ বিকেল পাঁচ টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড এ কর্মরত ব্যাংকার কবি-লেখকদের ১৩টি বইয়ের একসাথে উৎসবমুখর পরিবেশে পাঠকদের জন্য পাঠ উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে । অনুষ্ঠানটি আয়োজন করে "অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ" নামে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠনটি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালানা পর্ষদের চেয়ারম্যান, অর্থনীতিবিদ, গবেষক ড. জায়েদ বখত এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ড. এস ওয়াজেদ মিয়া পুরস্কারপ্রাপ্ত সেরা ব্যাংকার মোহম্মদ শামস্-উল ইসলাম ।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. মোস্তফিজুর রাহমান এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ উদ্ধর্তন নির্বাহীবৃন্ধ ।

উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যেসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয় :

১. পুষ্পিত কানন - শিশু কিশোরদের গল্প - লেখক মো: আজিজুল হক ।

প্রকাশনায় : সাড়া প্রকাশনী ।

২. মধুমতির পুন্য তীর্থ তীরে - কবিতা - কবি মো: আজিজুল হক ।

প্রকাশনায় : সাড়া প্রকাশনী ।

৩. ইমোশনাল সুপারহিরো - ফিকশন - লেখক রাসয়াত রহমান জিকো ।

প্রকাশনায় : চৈতন্য প্রকাশনী ।

৪. মেঘরাঙা মন - উপন্যাস - লেখক আহমেদ উল্লাহ ।

প্রকাশনায় : রোদেলা প্রকাশনী ।

৫. লেবুর গন্ধের মতো - কবিতা - কবি হোসনে আরা জাহান ।

প্রকাশনায় : অনন্যা প্রকাশনী ।

৬. মরীচিকা - উপন্যাস- লেখক আলমগীর হোসেন আবীর ।

প্রকাশনায় : সুলেখা প্রকাশনী ।

৭. তুমি আমার নন্দিনী - উপন্যাস- লেখক আলমগীর হোসেন আবীর ।

প্রকাশনায় : সুলেখা প্রকাশনী ।

৮. জল ও জোৎস্নার প্রেম - কবিতা - কবি হোসনে আরা বেগম ।

প্রকাশনায় : নন্দিতা প্রকাশনী ।

৯. কাঁচা মাটির ঘর - কবিতা - কবি সাজ্জাদ খান ।

প্রকাশনায় : বিভাস প্রকাশনী ।

১০. এবং সুন্দরীতমা - কবিতা - কবি সাকিব জামাল ।

প্রকাশনায় : আদিত্য অনীক প্রকাশনী ।

১১. যেখানে মেঘ কখনো বৃষ্টি হয়ে ঝরে না  - গল্প - লেখক মফিজুল হক ।

প্রকাশনায় : দেশ পাবলিকেশন্স ।

১২. তালুকদারি চাংগে - ছড়া - ছড়াকার এম এ মজিদ তালুকদার ।

প্রকাশনায় : বিভাস প্রকাশনী ।

১৩. জোছনা ফিরে এসেছে বাবা ফিরে আসেনি - কবিতা - কবি মিরাজুল আলম ।

প্রকাশনায় : কথা প্রকাশ ।

কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধমে অনুষ্ঠান সমাপ্ত হয় রাত নয়টায় । কবিতা পাঠ করেন কবি আহমেদ উল্লাহ, সাকিব জামাল এবং মিরাজুল আলাম । সঙ্গীত পরিবেশন করেন মাফুজার রহমান এবং ফরহাদ মিল্টন ।  অনুষ্ঠানটি শ্রোতা এবং দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয় এবং সবাই ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারী । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন - এককথায় , বাপের বাপ !

 

 

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…