কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল: সালাহউদ্দিন

আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রগমনের যে নির্দেশনা ছিল, সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায়, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপি'র ছাত্রসংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল' কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগ একদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়াকান্নাও কাঁদতো তারা।

ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করবো জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে। আমরা তার নিন্দা জানাই।'

'ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে' খুব শিগগিরই সারা বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগৃহীত ছবি
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে…