কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার জোয়াইরের মোড় নামক স্থানে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি টিম। দুর্ঘটনাটি ঘটে বেলা সোয়া ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থল জোয়াইরের মোড় এলাকার শরিফ জুটমিলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেবার পথে বাবা-ছেলেসহ ৬ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। নিহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…