কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চন্ডি সাহা এর কবিতা- একুশ শোকের না শক্তির?

একুশ শোকের না শক্তির?
-চন্ডি সাহা (সহকারী প্রধান শিক্ষক, ওড়াকান্দী মীড উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ)

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি-
ভাষা আন্দোলন হলো,
ফেব্রুয়ারি তাই শোকের মাস-
সবাই বলে দিলো।

বাংলার জন্য বীর বাঙালি-
কারফিউ ভেঙ্গে ছিলো,
বাহান্নর ২১ শে ফেব্রুয়ারি-
চূড়ান্ত রূপ নিলো।

ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা-
মিছিল নিয়ে বের হয়,
সেই মিছিলেই উর্দূবাদীরা- নির্বিচারে গুলি চালায়।

অনেকেই হলো ভাষা শহীদ-
তাদের সাথে জব্বার,
সালাম, রফিক, বরকত, শফিক-
নাম জানা নাই সবার।

একুশ কি তবে শোকের?
বুঝতে পারি না তা,
শোককে শক্তি করেই তো-
পেয়েছি স্বাধীনতা।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…