কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গাজীপুরে বাংলা কবিতা দিবস পালিত

বিশেষ প্রতিবেদকঃ প্রতি বছরের মতো এ বছরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে কবি ও কবিতানুরাগীদের অংশগ্রহণে বাংলা কবিতা দিবস ২০১৫ উদযাপিত হয়েছে।

শনিবার গাজীপুর সদর উপজেলার নয়নপুরের কচি-কাঁচা একাডেমী প্রাঙ্গণে বাংলা কবিতা দিবস উপলক্ষে দিনব্যাপী আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, বইমেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

পায়রা উড়িয়ে দিনটির কার্যক্রম শুরু করেন বিশিষ্ট সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন গাজীপুরের দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক আমজাদ হোসাইন, ঝিঙেফুল প্রকাশনির সত্ত্বাধিকারী গিয়াস উদ্দিন খসরু, কবি নূর কামরুন নাহার ও সাহস রতন।

বই মেলার উদ্বোধন করে কচি-কাঁচা একাডেমীর বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা। দেশের ছয়টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ কবিরা নিজেদের প্রকাশিত নানান বই নিয়ে মোট ৯টি স্টলে বইমেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অসীম বিভাকর, লিয়াকত চৌধুরী, মাটি সিদ্দিকী, মাহমুদা আক্তার শেফালী, মিঠুন সিদ্দিকী, রওশন আরা, পঙ্কজ কুমার ঘোষ, মারুফা ফারজানা, মাইশা ইসলাম, মিরাজ হোসেন সিকদার, নূর কামরুন নাহার ও সূনৃত সুজন প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি অমূল্য সরকার অমল, মোঃ আনোয়ার হোসেন নবীন, মোঃ শহীদুল ইসলাম, মিঠুন সিদ্দিকী, টি আই তিয়াস, কুটুম মুহ্তারিমা, রোকেয়া ইউসুফ, আমজাদ হোসেন, মোহাম্মদ আবু হানিফা, দীলতাজ রহমান, মুহসীন মুনীর, শাহান সাহাবুদ্দিন, হুমায়ুন কবির, মোঃ রাজিবুল আলম, শাহের বানু, মেজবাহ উদ্দিন, রাকিব উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান, আফরোজা অদিতি, তাসকিনা ইয়াসমিন, হাসিদা মুন, রেহানা সুলতানা, রানা জামান, হাফিজ উদ্দীন আহমদ, ক্যামেলিয়া আহমেদ, অর্ণব আশিক, শাওন আসগর, সোহেল রশীদ, মাহবুব খান ও সৈয়দ রনো প্রমুখ। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন আমেনা বুশরা, মিঠুন সিদ্দিকী, মনিষা দেবনাথ, অভিজিৎ দাস, চন্দ্রিকা সরকার শর্মা, তাসনিম জাহান ইভা, খন্দকার শামীম আহমেদ, রোকসানা ইয়াসমিন ও সুশান্ত কুমার সরকার।

প্রতিবছরের মত এবছরও কমরেড আলাউদ্দিন আহমেদ-আম্বিয়া বেগম স্মৃতি পরিষদ প্রবর্তিত বাংলা কবিতা দিবস পুরস্কার প্রদান করা হয়। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য ষাটের দশকের কবি, মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুবকে এ বছর বাংলা কবিতা দিবস পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি, সাহিত্যিক, বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইকবাল সিদ্দিকী হাই স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক ও কচি-কাঁচা একাডেমীর সহকারী শিক্ষক কণা দেবনাথ।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…