কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোল্লা মো: জমির উদ্দিন এর কবিতা- চোরের আত্নবিলাপ

চোরের আত্নবিলাপ
-মোল্লা মো: জমির উদ্দিন

আমি চোর
কানে ধরে মাপ চাই
মনে শান্তি নাই
দেশের টাকা বিদেশ এনে
সুখ নাইরে সুখ নাই
স্ত্রী সন্তান বেগম পাড়া
আমি থাকি দেশে।

চুরি করার দায়ে
স্বদেশ আমার
বিদেশ বিদেশ লাগে
চুরির টাকায়
সুখ নাইরে সুখ নাই।

৬০০ কোটি টাকা হলে
চাঁদে যাওয়া যায়
অনেক আমলা
হাজার কোটি টাকা নিয়ে
বিদেশে পালায়।

শিশুকালে স্কুলে যেতাম
মাড়িয়ে কাঁদা জল
সেই স্মৃতিটাও ভুলে
এলাকার কেউ রাখবেনা
আমায় মনে।

আজও দেখি
শিশুগুলো স্কুলে যায়
সাতরে ওপার
শাখা নদের পারে
দিতেম যদি নিজের নামে
ছোট্ট সাখো করে।

আজকে আছি অবসরে
শিশুকালটা খুব মনে পড়ে
ক্ষমা চাইতেও সড়ম লাগে
চুরির টাকায় বিদেশ আছি
বড় আয়েশ করে
চোরের আত্নবিলাপ
কারো চোখে নাহি পড়ে! !

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…