কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ডামুড্যায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকে কুপিয়ে জখম।

সৈয়দ মেহেদী হাসান, ডামুড্যা(শরীয়তপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পূর্ব শত্রুতার জের ধরে বিজয় টিভির ঢাকা বিটের রিপোর্টার শাহেদ খানের ওপর হামলা করেন। তারই চাচাতো ভাই সেনা সদস্য আ.আল মামুনের নেতৃত্বে ৪-৫ তার ওপর হামলা করেন।

ডামুড্যার কুতুবপুর গ্রামের খান বাড়িতে  শুক্রবার দুপুর ৩.৩০ টা নাগাত ঘটনাটি ঘটে। এতে শাহেদ কে বাচাঁতে গিয়ে আহত হন - শাহেদের স্ত্রী সোনালী বেগম, স্বাধিন শিকদার, নাছিম হাওলাদার।

স্থানীয় ও পারিবারিক সূত্রে যানা যায়, শাহেদ ঈদের ছুটিতে দেশের বাড়িতে আসেন। এ সময় তার চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ৩.৩০ সময় আ.আল মামুন, সাইফুল ইসলাম, শাকিল, নাহিদ শাহেদের ওপর দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারীসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত অবস্থায় শাহেদ কে প্রথমে ডামুড্যা পরে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থা বেগতিক হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।  এসময় ৪/৫টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে শাহেদের মার সাথে কথা বলতে চাইলে সে কথা বলতে পারেনি।

শাহেদের ফুফাতো বোন চম্পা আকতার বলেন, শাহেদ কে মারার পর ফুপু আর কথা বলছেন না। সে শুধু বাকরুদ্ধ হয়ে আছে কারো সাথে কথা বলছে না শুধু চেয়ে আছে।

ডামুড্যা থানার ডিউটি অফিসার মোঃ খবির উদ্দিন আহমেদ বলেন, এ ব্যাপারে আমরা এখনো কোন অভিযোগ পাই নি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…