সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
“সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আলমগীর হোসেন সিটি কনভেনশন হলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আহমেদ খান এবং সরকারি চাকুরীজীবী শেলিনা বেগম যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোঃ শফিকুল আলম শিপলু, ব্যবস্থাপনা পরিচালক, আলমগীর হোসেন সিটি, কিশোরগঞ্জ।
এ সময় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দসহ ফোরামের সকল সদস্য আন্তরিকভাবে অংশগ্রহণ করেন। তাঁদের মূল্যবান মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, সুশৃঙ্খল ও সফল।
অনুষ্ঠানে ফোরামের প্রয়াত দুই সদস্যের স্মরণে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাধারণ সদস্যদের মুক্ত আলোচনা ও অতিথিবৃন্দের বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।
এরপর মধ্যাহ্নভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র-এর মাধ্যমে সারাদিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত করে তুলতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আলমগীর হোসেন সিটি-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শফিকুল আলম শিপলু’র প্রতি। তাঁর সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!