টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন “টাঙ্গাইল সোসাইটি, ঢাকা” ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধানীর মগবাজারের একটি হোটেলে আহ্বায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রায় দেড়শ সদস্যের উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সাইফুল ইসলাম সবুজ সভাপতি, মাহবুব এইচ শাহীন সাধারণ সম্পাদক এবং মো. তৌফিকুজ্জামান তালুকদার (অপু) কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সাত্তার; সহ-সভাপতি অ্যাড. আজিজুর রহমান, হাজী মো. সাইফুল ইসলাম, কাজী হাসিবুর রহমান শাকিল, মো. আব্দুল মজিদ, মো. জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, মোহাম্মদ নূরে আলম ও মুহাম্মদ শামীম আলম খান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহাদত হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল খান, রতন কুমার দত্ত, মুহাম্মদ আব্দুল আলীম সিকদার, কাইয়ুম খান, মো. হেলাল সিদ্দিকী, মোহাম্মদ হেলালুজ্জামান, আব্দুল আজিজ মিয়া ও তপন কুমার দাস।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম খান আরিফ, মো. সাইফুল ইসলাম সায়েম, কামরুজ্জামান উজ্জ্বল, অ্যাড. আজহারুল ইসলাম, মো. আবু ইউসুফ মুকুল, মোহাম্মদ খলিলুল্লাহ, এস এম আব্দুল্লাহ আল মারুফ এবং ইঞ্জি. শহিদুল ইসলাম।
এছাড়া অভ্যন্তরীণ হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ মীরকাশেম; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নীপা দত্ত ও মির্জা নাজমুন্নাহার নিপ্পি; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা জেবুন্নাহার রূপা; ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান ও মো. নাদিম খান; প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (নোমান) ও বেনজীর তিলা; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন; ধর্ম সম্পাদক মাসুদুল হক মাসুদ ও মুকুল চন্দ্র সরকার; সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রফিক খান ও মো. আমিনুর রহমান মনি; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোখলেছুর রহমান সিদ্দিকী; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুরুন্নাহার আক্তার লতা ও সালমা আক্তার রিমা নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান মাসুদ, শেখ মো. আল মামুন, কামরুজ্জামান মুকুল, মো. আব্দুর রউফ, আরিফুর রহমান এবং মো. আলতাফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী মো. সাইফুল ইসলাম। তিনি নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল সোসাইটি ঢাকা একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

